আখাউড়া মুক্ত দিবস আজ

মোঃ সাবিবর হোসেন,ব্রাহ্মনবাড়িয়া ১৯৭১ সালের ৬ ডিসেম্বর হানাদার মুক্ত হয়েছে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক রণাঙ্গন আখাউড়া। এই দিন আখাউড়া ডাকঘরের সামনে বাংলাদেশের পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধকালীন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরী। ১৯৭১ সালের ৪ ডিসেম্বর আখাউড়ায় মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনির সাথে ভারতীয় মিত্রবাহিনী যোগ দেন। মুক্তিবাহিনী-মিত্রবাহিনীর যৌথ আক্রমনে দুদিনের মধ্যে পাকিস্তান বাহিনী পরাজিত হয়। আখাউড়ায় মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন […]

বিস্তারিত পড়ুন

ডিআরইউ’র নতুন সভাপতি মুরসালিন নোমানী, সাধারণ সম্পাদক মসিউর রহমান

হাসান ওয়ালী পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র রিপোর্টার মুরসালীন নোমানী। সাধারণ সম্পাদক পদে জিতেছেন সমকালের সিনিয়র রিপোর্টার মসিউর রহমান খান। আজ (সোমবার) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনার মঞ্জুরুল আহসান বুলবুল ফলাফল ঘোষণা করেন। ২০২১-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে […]

বিস্তারিত পড়ুন

শিল্পীর তুলিতে করোনায় গনমাধ্যমের লড়াই

করোনাকালে যখন সব কিছু থমকে গিয়েছিল, তখন জীবনর ঝুঁকি নিয়ে সম্মুখ যোদ্ধার মত কাজ করেছেন গণমাধ্যমকর্মীরা। তাদের সেই সাহসী সময়ের গল্পকে, লড়াই এর মুহূর্তকে রংতুলিতে এঁকেছেন দেশর প্রতিথযশা শিল্পী শাহাবুদ্দিন আহমেদ; মোহাম্মদ মনিরুজ্জামান, গুলশান হোসেন. তাহমিনা হাফিজ লিসা ও নাসির আলী মামুন! সাথে আরও কিছু আলোকচিত্র এবং করোনায় প্রাণ হারানো গনমাধ্যম কর্মীদের ছবি নিয়ে টিভি […]

বিস্তারিত পড়ুন

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেলেন পাঁচ সাংবাদিক

বাংলাদেশ প্রেস কাউন্সিল পদক পেয়েছেন দেশের গণমাধ্যমে কর্মরত পাঁচ সাংবাদিক। আর প্রাতিষ্ঠানিক সম্মাননা দেওয়া হয় ইংরেজি দৈনিক দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং আঞ্চলিক সংবাদপত্র দৈনিক করতোয়াকে। আজীবন সম্মাননা দেওয়া হয়েছে প্রবীণ সাংবাদিক দৈনিক জনকন্ঠের উপদেষ্টা সম্পাদক তোয়াব খানকে। শনিবার রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে সাতটি ক্যাটাগরিতে সাতজনের হাতে পদক, চেক ও সম্মাননাপত্র তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান […]

বিস্তারিত পড়ুন

শহীদ মুনীর চৌধুরীর জন্মদিনে গুগল ডুডল

মো: আল আমিন তুষার শহীদ বুদ্ধিজীবী শিক্ষাবিদ মুনীর চৌধুরীর জন্মদিন উপলক্ষ্যে সার্চ জায়ান্ট গুগল ডুডল প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, গুগলের লোগোর মাঝখানে শহীদ মুনীর চৌধুরী খোলা বই হাতে, গায়ে শাল জড়ানো আর চোখে মোটা কালো ফ্রেমের চশমা। গুগল ডুডল হলো কোনো বিশেষ দিন, বিশেষ ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম-মৃত্যুবার্ষিকী স্মরণ করতে তাদের […]

বিস্তারিত পড়ুন

সাংস্কৃতিক ব্যক্তিত্ব আলী যাকের আর নেই

বরেণ্য অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা আলী যাকের আজ শুক্রবার সকালে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর বয়স ছিল ৭৬ বছর। বেশ কয়েক বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন আলী যাকের। সেই চিকিৎসার অংশ হিসেবে নিয়মিত থেরাপি চলছিল তাঁর। গত সপ্তাহে শারীরিক সমস্যা হঠাৎ বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে তাঁকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের […]

বিস্তারিত পড়ুন

অভিবাসন বিষয়ে জন ইতিহাস চর্চা কেন্দ্রের ওয়েবিনার

সাজিয়া আফরিন সৃষ্টি জন ইতিহাস চর্চা কেন্দ্রের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘প্রসঙ্গ অভিবাসনঃ দেশ ভাগ থেকে সাম্প্রতিককাল’ শীর্ষক ওয়েবিনার। মঙ্গলবার (২৪ নভেম্বর) এই অনলাইন আলোচনায় প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক পিংকি সাহা ও মালয়শিয়ার মালয় বিশ্ববিদ্যালয়ের গবেষক মো. শহীদুল ইসলাম খন্দকার। ওয়েবিনারে সভাপতিত্ব করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোজাহিদুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা […]

বিস্তারিত পড়ুন

শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে কমিটি

মেসবাহ হাসান: শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন করার জন্য গবেষক, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে যাচাই-বাছাই কমিটি গঠন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। ১৯ নভেম্বর মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সংক্রান্ত জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শহীদ বুদ্ধিজীবীদের নামের তালিকা যাচাই-বাছাই করে তাঁদের নাম, পিতার নাম, ঠিকানাসহ মতামত প্রদানের লক্ষ্যে […]

বিস্তারিত পড়ুন

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান আর নেই

দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক খন্দকার মুনীরুজ্জামান মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৭টা ৪০ মিনিটে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছন। তার বয়স হয়েছিল ৭২ বছর। সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন জানিয়েছেন, খন্দকার মুনীরুজ্জামান করোনা থেকে সেরে উঠেলেও নানা জটিলতায় ভুগছিলেন। পারিবারিক সূত্রমতে, জ্বরে আক্রান্ত হওয়ায় মুনিরুজ্জামানের করোনা পরীক্ষা করা […]

বিস্তারিত পড়ুন

সোহেল তাজের ফিটনেস রহস্য!

সিদরাতুল মুনতাহা জিসান: স্বাস্থ্যই সম্পদ- জনশ্রুত এই প্রবাদটিকে বেশ কিছুদিন ধরেই নানাভাবে সবার কাছে তুলে ধরছেন এক সময়ের তুখোড় রাজনীতিক ও হালের জনপ্রিয় ‘ফিটনেস গুরু’ সোহেল তাজ। স্বাস্থ্য বিষয়ে মানুষকে সচেতন করাই তার মূল উদ্দেশ্য। প্রতিনিয়ত স্বাস্থের নানা বিষয় সামাজিক মাধ্যমে তুলে ধরা এই তারকার কাছে অনেকেরই প্রশ্ন ছিল, তার এই ফিটনেসের আসল রহস্য কি? […]

বিস্তারিত পড়ুন