করোনা আক্রান্ত গণমাধ্যমকর্মীর সংখ্যা ১ হাজার ছাড়ালো

হাসান ওয়ালী: করোনা আক্রান্ত হয়ে এ বছরের ২৮ এপ্রিল মারা গেছেন দৈনিক সময়ের আলোর নগর সম্পাদক হুমায়ুন কবির খোকন। ২৬ মার্চ সাধারণ ছুটি শুরু হওয়ার পর বাংলাদেশে করোনা সংক্রমণে সেটিই প্রথম কেনো সাংবাদিকের মৃত্যু। গতকাল পর্যন্ত সে মৃত্যুর তালিকায় যোগ হয়েছে ৩৭ ‘সম্মুখযোদ্ধা’ সাংবাদিকের নাম। আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭ জন গণমাধ্যম কর্মী। সুস্থ হয়েছেন […]

বিস্তারিত পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় এক পরিবারের ৪ জন নিহত

মোহাম্মদ সাব্বির: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রাক, সিএনজিচালিত অটো রিকশা ও মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন আরো একজনের মত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ জনে। নিহতরা হলেন— নাবালক মিয়া (৭২), তার স্ত্রী আয়েশা খাতুন (৬০), ভাইয়ের স্ত্রী ফাতেমা (৫৫) ও নাতনি নাদিয়া (০৫)। নিহতরা সবাই কুমিল্লার মুরাদনগরের যাত্রাপুর এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী ও জেলা সদর হাসপাতাল […]

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরের রামগতিতে হয়ে মিরাজ হোসেন (৩২) নামের একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বুধবার (৪নভেম্বর) দুপুরে রামগতি পৌরসভার নুরিয়া হাজীরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন গুরুতর আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হয়। স্থানীয়ভাবে জানা যায়, দারোগা বাড়ির মিজানুর রহমানের দোকানের ছাদ ঢালাই করতে গিয়ে বিদ্যুৎ […]

বিস্তারিত পড়ুন

সংবিধানের সাথে বিশ্বাসঘাতকতা করা হচ্ছে : ড. মিজানুর রহমান

আজ সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। স্বাধীনতার ৪৯ বছরে কতটা কার্যকর আমাদের সংবিধান? কিংবা আমরা কি সাংবিধানিক উপায়ে দেশ পরিচালনা করতে পারছি? এসব প্রশ্ন নিয়ে সংবিধান দিবসের বিশেষ সাক্ষাৎকারে চারদিক২৪ ডট কম এর সাথে কথা বলছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান। […]

বিস্তারিত পড়ুন

মাগুরায় নারীদের জন্য কারাতে প্রশিক্ষণ

তানঝুম জামান নিবিড়: মেয়েদের আত্নরক্ষার কৌশল শেখানো ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে মাগুরায় শুরু হয়েছে তিন মাসব্যাপী কারাতে প্রশিক্ষণ ক্যাম্প-২০২০। ৩১ অক্টোবর, জেলার শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে ‘পরিবর্তনে আমরাই’ আয়োজিত ক্যাম্পের উদ্বোধন করেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। এসময়, তিনি বলেন, ‘মাগুরার মত জেলা শহরে এরকম কারাতে প্রশিক্ষণ ক‍্যাম্প হওয়ায় আমি খুব খুশি। এ […]

বিস্তারিত পড়ুন

সংবিধান দিবস আজ

সাজিয়া আফরিন সৃষ্টি আজ ৪ নভেম্বর। বাংলাদেশের সংবিধান দিবস। ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং একই বছর ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হয়। ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠিত হয় সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে। সেই বছরের ১৭ এপ্রিল থেকে ৩ অক্টোবর পর্যন্ত এই কমিটি বিভিন্ন […]

বিস্তারিত পড়ুন

শোকাবহ জেল হত্যা দিবস আজ

গাজী সানজিদা আজ ৩ নভেম্বর। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের চার জাতীয় নেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক, সৈয়দ নজরুল ইসলাম,তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানকে জেলখানায় হত্যা করা হয়। তাদের স্মরণ করেই নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা […]

বিস্তারিত পড়ুন

লক্ষ্মীপুরে পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

জুনাইদ আল হাবিব: লক্ষ্মীপুরে পানিতে ডুবে মুনতাহা আক্তার নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২রা নভেম্বর) সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি অটোরিকশা চালক রাকিব হোসেনের মেয়ে। স্বজনরা জানান, পরিবারের লোকজনের অজান্তেই পুকুর ঘাটে চলে যায় শিশুটি। এক পর্যায়ে খোঁজাখুঁজির পর শিশুটি ভেসে ওঠে৷ তাৎক্ষণিকভাবে, লক্ষ্মীপুর সদর হাসপাতালে […]

বিস্তারিত পড়ুন

অপহৃত সাংবাদিক গোলাম সারোয়ার উদ্ধার

মেসবাহ হাসান: অপহরণের ৩ দিন পর চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরওয়ারের খোঁজ মিলেছে। রবিবার রাত পৌনে ৮টায় জেলার সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় একটি ব্রীজের নীচে তাকে আহত অবস্থায় পাওয়া যায়। পরে, সারোয়ারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে কোতোয়ালী থানা পুলিশ। স্থানীয় কয়েকজন জানান, উদ্ধারের সময় গোলাম সরোয়ার বলতে থাকেন, ‘ভাই, আমারে মাইরেন না। আমি আর […]

বিস্তারিত পড়ুন

সাংবাদিক নিখোঁজর ঘটনায় চট্টগ্রাম ক্যাবের উদ্বেগ

মেসবাহ হাসান: চট্টগ্রামের সাপ্তাহিক আজকের সূর্যোদয় পত্রিকার স্টাফ রিপোর্টার গোলাম সরোয়ারের নিখোঁজের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), চট্টগ্রাম। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে, তাকে দ্রুত অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান তারা। বিবৃতিতে বলা হয়, ‘সাংবাদিক গোলাম সরোয়ারের এভাবে নিখোঁজ হওয়া ও তার সন্ধানে আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষনিক উদ্যোগ […]

বিস্তারিত পড়ুন